চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

নিমসার পাইকারি বাজারে কমেছে সব্জির দাম :  লাগাম ছাড়া খুচরা বাজারে 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫৭ পিএম, ২০২০-১২-০৭

নিমসার পাইকারি বাজারে কমেছে সব্জির দাম :  লাগাম ছাড়া খুচরা বাজারে 

মোহাম্মদ শাহ্ আলম শফি : দেশের অন্যতম বৃহৎ সব্জির পাইকারী বাজার কুমিল্লার নিমসার কাঁচাবাজার। দেশের বিভিন্নস্থান থেকে শত শত ট্রাক, কাভার্ডভ্যান বোঝাই সব্জি নিয়ে পাইকাররা এই বাজারে মালামাল নিয়ে আসে বিক্রির জন্য। সাম্প্রতিক সময়ে সব্জির অস্বাভাবিক মূল্য থাকলেও শীতের সব্জির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম প্রায় অর্ধেক কমে গেছে। তবে খুচরো বাজারে এখনো রয়ে গেছে অতিরিক্ত মুল্য। এঅবস্থায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তিতে থাকলেও ক্রেতারা ভালো নেই।
সরেজমিন কুমিল্লার নিমসার বাজার ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, দেশের অন্যতম বৃহৎ এই সব্জির বাজারটি দেশের প্রধান জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায়। দীর্ঘ প্রায় ৪ দশকেরও বেশী সময় ধরে বাজারটি পুরো জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার পাইকার ও খুচরা বাজারে সব্জি সরবরাহে প্রধান ভূমিকা পালন করছে। প্রতিদন রাত বাড়ার সাথে সাথে বাজারের ব্যস্ততা বাড়ে। আবার দিনের আলো বাড়ার সাথে সাথে বাজারের ব্যস্ততা কমে যায়। দেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, গাইবান্ধা, রাজশাহী, মেহেরপুর, নাটোর, নওগা, পাবনা, কুষ্টিয়া, যশোহর, ঝিনাইদহ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুরসহ স্থানীয়ভাবে জেলায় উৎপাদিত শাক-সব্জির বিরাট একটা অংশ পাইকাররা প্রতিদনই নিয়ে আসে এই বাজারে। পরে জেলাসহ আশপাশের অন্য জেলার পাইকাররা ক্রয় করে নিয়ে যাচ্ছে খুচরা বিক্রির জন্য। বাজারে কথা হয় পিয়াস বানিজ্যালয়ের মালিক খোরশেদ আলম,পাইকার মাহফুজ আহমেদ,শরিফ বানিজ্যালয়ের মালিক শরীফুল ইসলাম,নোয়াখালী বানিজ্যালয়ের মহিউদ্দিন, বারআওলিয়া বানিজ্যালয়ের আবুল বাশার, মোহসেন আউলিয়া বানিজ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর হোসেনসহ একাধিক পাইকারের সাথে। তারা জানান,৮/১০ দিন আগেও যেখানে সব্জির দাম অস্বাভাবিক ছিল,সেখানে বর্তমানে শীতের সব্জির ব্যাপক আমদানী হওয়ায় পাইকার বাজারে মূল্য অনেকটা কমে গেছে। তারা জানান, এই ক’দিন আগে যেখানে শশা ৩৫/৪০ টাকা ছিল প্রতি কেজির মুল্য সেখানে বর্তমানে ২০/২২ টাকা, ৩০/৩৫ টাকার ঝিঙ্গা ১৮/২০ টাকা,৩০/৩৫ টাকার ধুন্দুল ১৭/১৮ টাকা,৩০ টাকার মুলা ৪/৫ টাকা, ৫০/৫৫ টাকার পটল ২৫/২৬ টাকা,৩৫/৪০ টাকার বেগুণ ১২/১৫ টাকা,৫০ টাকার গোল বেগুণ ৩০ টাকা,৪০/৪৫ টাকার সাদা গোল বেগুন ১৮ টাকা,২৫/২৬ টাকার মিষ্টি কুমড়ো ১৪/১৫ টাকা,২৫/২৬ টাকার পেপে ১৪/১৫ টাকা,৩০/৩২ টাকার কচুর ছড়া ২০/২১ টাকা, ৭০/৭৫ টাকার ফুল কপি ১৪/১৫ টাকা,৩৫/৪০ টাকা প্রতি পিছ বাধা কপির মুল্য কমে ১৫/১৬ টাকা, ১০০/১১০ টাকার টমেটো ৭০ টাকায়,৪০/৪৫ টাকার কাচা টমেটো ২৫/২৬ টাকা,৬০/৭০ টাকার প্রতি পিছ লাউ ২৫/৩০ টাকা,৭০/৮০ টাকার শিম ২২/২৩ টাকা,৮০/৯০ টাকার বরবটি ৪০/৪৫ টাকা,২০০ টাকার কাচামরিচ ৮০ টাকা,৪০/৪৫ টাকার চিচিঙ্গা ২০/২২ টাকা,৩৮/৪০ টাকার কচুলতি ২০/২২ টাকা,৮০/১০০ টাকার ধনে পাতা ২৫/৩০ টাকা, ৩০/৩২ টাকার ডাটা ১৩/১৪ টাকা, ২০ টাকার লালশাক ৫ টাকা,১৮/২০ টাকার কুমড়ো শাক ৭/৮ টাকা,৩০/৩৫ টাকার পালং শাক ১৫ টাকায় নেমে এসেছে। এতে পাইকার বাজারে বিভিন্নস্থান থেকে আসা খুচরো ক্রেতারা খুশি হলেও তারা বিভিন্নস্থানে নিয়ে এখনো উচ্চ মুল্যে এসব সব্জি বিক্রি করায় সাধারণ ক্রেতাদের মনে স্বস্তি নেই। নিমসার থেকে ৮ কিলোমিটার দুরের ময়নামতি সেনানিবাস কাঁচাবাজার। এখানে ঘুরে দেখা গেছে পাইকার মুল্যের প্রায় দ্বিগুণ দামে খুচরো বিক্রেতারা সাধারন ক্রেতাদের কাছে এসব সব্জি বিক্রি করছে। এপ্রসঙ্গে জানতে চাইলে সেনানিবাস এলাকার একাধিক দোকানী জানান, নিমসার থেকে মালামাল ক্রয় করে আনতে সেখানে খাজনাসহ অতিরিক্ত পরিবহন ভাড়ার কারনে কিছুটা বেশী মুল্যে সব্জি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ফলে দেখা যায়, খুচরো বাজারে লতি ৪০ টাকা,শিম ৪৫ টাকা,প্রতি পিছ লাউ ৫০/৬০ টাকা,এক কেজি ওজনের ফুল কপি ৪০/৪৫ টাকা,বাধা কপি একই মুল্যে,কচুুরছড়া ৪০ টাকা,মিষ্টিকুমড়ো ৩৫/৪০ টাকা,পেপে ২৫/৩০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। বাজারে ক্রয় করতে আসা ময়নামতির সমেষপুর গ্রামের জাহাঙ্গীর,সিন্দুরিয়াপাড়ার বাবলুসহ একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, নিমসার বাজারের সাথে এখানকার বাজারের মুল্য প্রায় দ্বিগুণ। তারা আরো বলেন,বাজার মনিটরিং নিয়মিত হলে খুচরা বিক্রেতারা এতটা বেশী দামে বিক্রির সুযোগ পেতোনা। তারা আরো বলেন,যে কৃষক এই সব্জি উৎপাদন করেছে,তারা কিন্তু ন্যায্য দাম পায়নি। কুমিল্লা মহানগরীর বাজারগুলোতেও একই অবস্থা। সেখানেও পাইকার বাজারের তুলনায় বেশ অতিরিক্ত মুল্যে সব্জি ক্রয় করতে বাধ্য হচ্ছে ক্রেতারা। মোট কথা বাজারে শীতের আগমনে সব্জির সরবরাহ বাড়লেও সেটার সুফল পাচ্ছেনা ক্রেতাসাধারণ।
 

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত


মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত


গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত


কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর